এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত time ago 17 hours
আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে “বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা উপজেলার তোয়াকুল কলেজ-এ একটি আধুনিক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মহাপরিচালক রাকিব আল হাফিজ, তুয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নদীভাঙন ও বন্যাকবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষ নিরাপদ আশ্রয় গ্রহণের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, গোয়াইনঘাটের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও মানোন্নয়ন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। শুধু নতুন ভবন নির্মাণ করলেই হবে না, শিক্ষার্থীদের আধুনিক, যুগোপযোগী ও সুশিক্ষায় শিক্ষিত করে শিক্ষার ভিত আরও শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন সকাল ১০টায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নাতার খাল ইস্তি ব্রিজ থেকে সাকের পেকের খাল ভরাং পর্যন্ত খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন