
যুগভেরী ডেস্ক ::: সিলেট সদর উপজেলার শাহপরান এলাকার ভাওয়াল টিলা প্রাইমারী স্কুলে জলবায়ুর পরিবর্তন মোকাবেলা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগ বাস্তবায়নে এক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিমাবে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি’র উদ্যোগে আজ (১৪ মে, বৃহস্পতিবার) বিকেলে সিলেট সদর উপজেলার শাহপরান এলাকায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ।ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ কয়ছর আহমদ কাওছারের পরিচালনায়,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম ও কার্যালয়ের ক্যাশিয়ার মনির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিবিড় তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়ির আঙিনা ও পতিত জমিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন