এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত time ago 21 hours
গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট::: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী ডেটা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। যৌথভাবে কর্মশালা সঞ্চালনা করেন প্রকল্প পরিচালকের দপ্তরের জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ মুনাওয়ার সোহেল এবং শেলটেক-এর জ্যেষ্ঠ কনসালটেন্ট হিশাম উদ্দিন চিশতী।

কর্মশালায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি। এছাড়া বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন শেলটেক-এর পরিকল্পনাবিদ মুস্তাকিম বিল্লাহ, শামস-নূর ইসলাম বাঁধন, সোহানুর রহমান শুভ ও রওনক আল মোতাকাব্বির চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, শাহাবুদ্দিন শিহাব, রফিকুল ইসলাম, মিনহাজ উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী ইউনুস আলী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

কর্মশালায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এতে উপজেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত শেয়ারিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন