এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২

যুগভেরী ডেস্ক ::: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ভারতীয় বিস্কুটসহ দুই জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার মাজেরগাঁও গ্রামের সওদাগর মিয়ার ছেলে কামরুল ইসলাম ও নজরুল ইসলামের ছেলে সুজনুর রহমান। বৃহস্পতিবার (৭ মে) উপজেলার কলাবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মিয়া এদিন সকাল সাড়ে ১০টায় অভিযান চালিয়ে ভারতীয় ২ হাজার ৫’শ ৯২ পেকেট বিস্কুটসহ ২ জনকে আটক করেন। এছাড়া তাদের সাথে থাকা আরো দুইজন পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) সুজন চন্দ্র জানান ভারতীয় অবৈধ পণ্যের বিরুদ্ধে পুলিশ অভিযান পরিচালনা করে মালামাল সহ ২ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন