এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

Daily Jugabheri
প্রকাশিত time ago 6 hours
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

যুগভেরী ডেস্ক ::: আগামী ২ মে (শনিবার) সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার প্রথম সিলেট সফর।

শনিবার প্রধানমন্ত্রীর সিলেটের পূর্ণাঙ্গ সফরসূচী প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বর হোনে স্বাক্ষরিত এই সফরসূচী থেকে জানা যায়, সকাল ১০ টায় সিলেট ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.) মাজার জিয়ার করবেন।

এরপর সকাল ১১ টায় চাঁদনীঘাটে সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের উদ্বোধন করবেন। বেলা ১২ টায় সদর উপজেলার কান্দিগাওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননের উদ্বোধন করবেন। বেলা ৩ টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করবেন। বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগদান করবেন।

সন্ধ্যা ৭টায় আবার বিমানযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা করবেন প্রধানমন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন