
যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরের বড় বাজার এলাকা থেকে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয়ক চকলেট উদ্ধার ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বড়বাজার এলাকার আল্লাহরদান ভেরাইটিজ স্টোর নামক দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, এসময় ৮৭৭ পিস ভারতীয় কিটকেট চকলেট ও ১৭ প্যাকেট কোকোআ চকলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইয়াছমিন (৪৭), শাহনাজ (৪৯) ও মিলাদ আহমদ (২৩)।
এ ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন