এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত 22 April, Wednesday, 2026
গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: “উদ্ভাবনী নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৭ তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী এ মেলার উদ্বোধন করে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়ের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা উত্তম কুমার রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইফতেখার হোসেন ভূইয়াসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
22 April 2026

গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বিস্তারিত কমেন্টে