এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

হবিগঞ্জে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
হবিগঞ্জে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের চুনারুঘাটে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে হবিগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২০ এপ্রিল) বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের একটি যৌথ দল এ অভিযানে অংশ নেয়।

জানা গেছে, এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার এবং মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অভিযোগে জি ওয়ান বেকারির মালিক মো. আবু ইউসুফকে ৩০ হাজার টাকা, মেসার্স আক্তার স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স জননী ভান্ডারের মালিক রাজু পালকে ১০ হাজার টাকা, মেসার্স দোহা স্টোরের মালিক মোশাহিদ মিয়াকে ৮ হাজার টাকা এবং মেসার্স মা ভ্যারাইটিস স্টোরের মালিক রুপক পালকে ৮ হাজার টাকাসহ পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন