এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

গোলাপগঞ্জের ভাদেশ্বর এসোসিয়েশন যুক্তরাজ্যের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
গোলাপগঞ্জের ভাদেশ্বর এসোসিয়েশন যুক্তরাজ্যের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

গোলাপগঞ্জ প্রতিনিধি ::: গোলাপগঞ্জে ভাদেশ্বর এসোসিয়েশন যুক্তরাজ্য কর্তৃক ভাদেশ্বর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬এপ্রিল) দুপুর ২টায় ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সেলিমুজ্জামানের সভাপতিত্বে উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার দরিদ্র ও মেধাবী ৫০ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে।

ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সেলিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যায়ের একাধিক বারের সাবেক গভর্নিং বডির সভাপতি মাছুম চৌধুরী।

ভাদেশ্বর নাছির উদ্দিন ও কলেজের প্রভাষক রায়হান আহমদ ও শিক্ষক তাহের উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভাদেশ্বর এসোসিয়েশন যুক্তরাজ্যে উপদেষ্টা আবুল মহসিন চৌধুরী,ভাদেশ্বর এসোসিয়েশন যুক্তরাজ্যে উপদেষ্টা আব্দুল মান্নান,ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, ভাদেশ্বর এসোসিয়েশনের উপদেষ্টা ইরফান আহমদ চৌধুরী, সহকারী শিক্ষক আজিজুর রহমান খান, আশরাফুল জব্বার প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন