এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেট বিমানবন্দর সড়কে সংঘাত এড়াতে একসাথে খাদে পড়ল দুই বাস

Daily Jugabheri
প্রকাশিত ১০ এপ্রিল, শুক্রবার, ২০২৬
সিলেট বিমানবন্দর সড়কে সংঘাত এড়াতে একসাথে খাদে পড়ল দুই বাস

যুগভেরী ডেস্ক ::: সিলেটের বিমানবন্দর সড়কে একসাথে খাদে গিয়ে পড়েছে দুটি বাস। মুখোমুখী সংঘর্ষ এড়াতে বাস দুটি খাদে পড়ে বলে জানা গেছে। এতে দুই বাসের চালক ও হেলপাররা আহত হয়েছেন। তবে দুর্ঘটনার সময় বাস দুটিতে কোন যাত্রী ছিলেন না বলে জানা গেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল পৌনে ৩টা থেকে ৩টার মধ্যে এয়ারপোর্ট রোডের মালনিছড়া পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত একটি বাস ছিল সাদাপাথর পর্যটনের আর অপর বাসটি রাহাত এন্টারপ্রাইজের। দুটি বিপরীতমুখী পথে যাতায়াতের সময় প্রায় মুখোমুখী সংঘর্ষের উপক্রম হয়।

তবে উভয় বাসের চালকদের দক্ষতায় তা আর হয়নি। এরমধ্যে সাদাপাথর পর্যটনের বাসটি খাদে পড়ে যায়, আর রাহাত এন্টারপ্রাইজ ছিল আংশিক খাদে। দ্রুত স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছে সিলেট এয়ারপোর্ট থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. সহিদুর রহমান। তিনি জানান, আহদের উদ্ধার করা হয়েছে। এখন বাসগুলো উদ্ধারে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন