এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে ৩২ ঘন্টায় ১৭৭ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

Daily Jugabheri
প্রকাশিত 09 April, Thursday, 2026
সিলেটে ৩২ ঘন্টায় ১৭৭ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

যুগভেরী ডেস্ক ::: সিলেটে গত ৩২ ঘন্টায় ১৭৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে। তারা জানায়, বুধবার রাত ১২টা থেকে (মঙ্গলবার দিবাগত) বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ট্রাফিক বিভাগ। তারা জানায়, এসব যানবাহনের মধ্যে আছে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, বাস, প্রাইভেট কার, ট্রাক ইত্যাদি।

এসময়ে বিভিন্ন অভিযোগে ১৬টি সিএনজিচালিত অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ২টি বাস, ১০টি প্রাইভেট কার, ৩টি ট্রাক ও ৬টি পিকআপ ভ্যানের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে মামলা দেওয়া হয়েছে।

এছাড়া ৯টি ব্যাটারিচারিত অটোরিকশা, ১৮টি সিএনজিচালিত অটোরিকশা, ১টি লেগুনা, ৪৬টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাস, ৪টি প্রাইভেট কার, ১টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যানকে আটক করা হয়।

এগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
09 April 2026

সিলেটে ৩২ ঘন্টায় ১৭৭ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

বিস্তারিত কমেন্টে