এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই-কর্নেল নাজমুল ইসলাম

Daily Jugabheri
প্রকাশিত ৩০ মার্চ, সোমবার, ২০২৬
সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই-কর্নেল নাজমুল ইসলাম

যুগভেরী ডেস্ক ::: সিলেটে জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতা নিরসনে কাজ করছে বিজিবিসহ সংশ্লিষ্ট সব সংস্থা। জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ডিপো থেকে নিয়মিত সরবরাহ অব্যাহত থাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি তাদের।

সোমবার সকালে সিলেটের পদ্মা ওয়েল ডিপোতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম। তিনি বলেন, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলো নির্দিষ্ট সময় পরপর নির্ধারিত পরিমাণ জ্বালানি সংগ্রহ করছে।

অ্যালটমেন্ট চার্টের আওতায় সরবরাহ কার্যক্রম পরিচালিত হওয়ায় কোনো পাম্পের পক্ষে জ্বালানি তেল অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানান তিনি।

 

এদিকে, গত ২৫ মার্চ থেকে সিলেটের জ্বালানি তেলের ডিপোগুলোতে বিজিবি মোতায়েন রয়েছে বলে জানান তিনি। পদ্মা ও মেঘনা ডিপোতে বিজিবি ১৯ ও ৪৮-এর দুটি প্লাটুন সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

পাশাপাশি সীমান্তপথে যাতে জ্বালানি তেল পাচার না হয়, সে লক্ষ্যে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানায় বিজিবি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন