এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৭তম জন্মতিথি: সিলেট ইসকন মন্দিরে আনন্দমুখর অনুষ্ঠান

Daily Jugabheri
প্রকাশিত 29 March, Sunday, 2026
শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৭তম জন্মতিথি: সিলেট ইসকন মন্দিরে আনন্দমুখর অনুষ্ঠান

যুগভেরী ডেস্ক ::: সিলেটের ইসকন মন্দিরে রবিবার (২৯ মার্চ) পরমারাধ্য শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৭তম জন্মতিথি উদযাপন করা হয়েছে। পবিত্র কামদা একাদশী তিথিতে শুরু হওয়া অনুষ্ঠানে তিনদিনব্যাপী আয়োজন করা হয়, যেখানে বিশেষভাবে কীর্তনমেলা, যজ্ঞ, মহাভিষেক, মহিমা কীর্তন ও প্রসাদ বিতরণ অন্তর্ভুক্ত ছিল।

দিনটি শুরু হয় সকালবেলা দর্শন আরতি ও গুরুপূজার মাধ্যমে। ভক্তরা গুরুমহারাজের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অংশ নেন বিশেষ যজ্ঞে। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় মহা‑অভিষেক, এরপর দুপুরে ভক্তরা অংশ নেন মহিমা কীর্তনে, চরণকমলে পুষ্পাঞ্জলি প্রদান করেন, কেক নিবেদন ও মহাপ্রসাদ গ্রহণ করেন। বিকেলে অনুষ্ঠিত হয় কীর্তনমেলা, সন্ধ্যায় গৌরারতি, এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধাঞ্জলি পাঠের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ ৯ এপ্রিল ১৯৪৯ মিলওকি, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম ছিল গর্ডন জন এর্ডম্যান। তিনি ইসকনের প্রতিষ্ঠাতা‑আচার্য শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামীপ্রভুপাদের বিশেষ কৃপাধন্য শিষ্য, আন্তর্জাতিকভাবে পরিচিত ও দীক্ষাগুরু। গুরুমহারাজ বিশ্বজুড়ে কৃষ্ণভাবনা প্রচার, ভক্তি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
29 March 2026

শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৭তম জন্মতিথি: সিলেট ইসকন মন্দিরে আনন্দমুখর অনুষ্ঠান

বিস্তারিত কমেন্টে