এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সাবেক কাউন্সিল ইলিয়াছুর রহমানের পরিবারের পক্ষে থেকে ঈদ উপহার বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত 17 March, Tuesday, 2026
সাবেক কাউন্সিল ইলিয়াছুর রহমানের পরিবারের পক্ষে থেকে ঈদ উপহার বিতরণ

যুগভেরী ডেস্ক ::: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে অসহায় ও গরিব মানুষের মাঝে ঈদ মানেই আনন্দ এই ঈদের আনন্দ কে ভাগাভাগি করতে ঈদ উপহার বিতরণ করেছেন ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ইলিয়াছুর রহমানের পরিবারের পক্ষে থেকে মহিলা ও পুরুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সিলেট নগরীর কুচারপাড়াস্থ সাবেক কাউন্সিল ইলিয়াছুর রহমানের বাড়ীতে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী ও মোহনা সমাজ কল্যাণ সংস্থা সভাপতি করিম উল্লাহ হেলাল,বিশিষ্ট মুরব্বী মো:আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যাংকার ও মোহনা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক দেবজ্যাতি মজুমদার রতন, বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ আহমদ, নুরুল ইসলাম নুর, সাবলু পাঠক,সুমন দাশ,মো মামুনুর রশিদ, আবু রুবাইয়াত মো: সাকিব,আবু হাসনাত আকিব,আবু নাহিয়ান নিহাল,আবু আহিয়ান নিভান,জাবেদ আহমদ,মো:পারভেজ আহমেদ মনাই,রায়হান আহমদ জিতু আরও প্রমুখ।

এসময় বক্তরা বক্তব্য বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে সাবেক কাউন্সিল ইলিয়াছুর রহমানের পরিবারগণ এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদ মানেই আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষেরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।

 

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
17 March 2026

সাবেক কাউন্সিল ইলিয়াছুর রহমানের পরিবারের পক্ষে থেকে ঈদ উপহার বিতরণ

বিস্তারিত কমেন্টে