এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

রপ্তানির চেয়ে আমদানি বেশি, ঘাটতি কমাতে কাজ করবে সরকার: সিলেটে বাণিজ্যমন্ত্রী

Daily Jugabheri
প্রকাশিত ১৬ মার্চ, সোমবার, ২০২৬
রপ্তানির চেয়ে আমদানি বেশি, ঘাটতি কমাতে কাজ করবে সরকার: সিলেটে বাণিজ্যমন্ত্রী

যুগভেরী ডেস্ক ::: স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির পরিমাণ রপ্তানির তুলনায় বেশি উল্লেখ্য করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বরেছেন, ভবিষ্যতে এ ঘাটতি কমাতে সরকার কাজ করবে। সোমবার (১৬ মার্চ) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে কাদিরপুর–চম্পাতলী খালের পুনঃখননের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের মধ্যে সামঞ্জস্য রাখতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ শুরু করবে। ঈদের পর এই কমিটি তাদের কার্যক্রম শুরু করবে।

বাজারে পাইকারি ও খুচরা দামের ব্যবধান প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, পাইকারি ও খুচরা দামের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই। তবে সেই ব্যবধান যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায়, সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সৌদি আরব থেকে জ্বালানি তেল আমদানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বালানির চাহিদা মেটাতে সরকার চুক্তির বাইরে নয়, বরং স্পট মার্কেট থেকে তেল কিনেছে।

এর আগে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিরপুর–চম্পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন