এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে ভোট গ্রহণ সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৬
সিলেটে ভোট গ্রহণ সম্পন্ন

যুগভেরী ডেস্ক ::: সিলেটের ছয়টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষ হবে বিকেল সাড়ে চারটায়।

তিনি বলেন, সিলেটে প্রতিটি নির্বাচনেই সকালবেলা ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। দুপুরের পর উপস্থিতি বাড়বে বলে আশা করা যায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।

 

এসময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, জেলার ছয়টি সংসদীয় আসনে ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৬১০ এবং ভোটকেন্দ্র ১ হাজার ১৬টি।

 

 

 

 

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন