এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

Daily Jugabheri
প্রকাশিত 06 February, Friday, 2026
সিলেটে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

যুগভেরী ডেস্ক ::: সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মাসুম আহমদ(২১)নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের তালেরতল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত মাসুম উপজেলার তাজপুর ইউপির দুরাজপুর গ্রামের হিরন মিয়ার ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুর বাজার হতে গোয়ালাবাজার যাবার পথে মহাসড়কের তালেরতলে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান মাসুম।

ওসমানীনগর থানার ওসি মো. মোরশেদুল হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশের শেরপুর থানা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
06 February 2026

সিলেটে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

বিস্তারিত কমেন্টে