এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ওসমানীনগরে ডা: এখলাছুর ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত 15 January, Thursday, 2026
ওসমানীনগরে ডা: এখলাছুর ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

যুগভেরী ডেস্ক ::: সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে ডাক্তার এখলাছুর রহমান চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত (১৪ জানুয়ারি) বিকেলে সমাজসেবী মো: সাফওয়ান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মো: সোহরাব আলী, বিশিষ্ট শিক্ষাবিদ কবি নাজমুল আনসারী ও বিশিষ্ট সমাজসেবক মো: আব্দুল কাইয়ুম প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জাহেদুর রহমান চৌধুরী বলেন, সমাজের সামর্থবানদের উপর হত দরিদ্র মানুষের হক রয়েছে। তাই তাদের পাশে সামর্থ অনুযায়ী দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। ডাক্তার এখলাছুর রহমান চৌধুরী ফাউন্ডেশন মানবতার কল্যাণে সাঁড়া দিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এই ধরণের মহৎ উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
15 January 2026

ওসমানীনগরে ডা: এখলাছুর ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

বিস্তারিত কমেন্টে