এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

ভোররাতে ভূমিকম্পে কাঁপল সিলেট, উৎপত্তিস্থল ভারতের আসাম

Daily Jugabheri
প্রকাশিত ০৫ জানুয়ারি, সোমবার, ২০২৬
ভোররাতে ভূমিকম্পে কাঁপল সিলেট, উৎপত্তিস্থল ভারতের আসাম

যুগভেরী ডেস্ক ::: সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

ইউনাইটেড স্টেট জিওলজিকাল সার্ভে-ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেট সীমান্তের ওপারে ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায় ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

যার অবস্থান ২৬ দশমিক ৪৭০ উত্তর অক্ষাংশে এবং ৯২ দশমিক ৪৩৮ পূর্ব দ্রাঘিমাংশে। এর কেন্দ্রস্থল ছিল আসাম রাজ্যের ধিং শহর থেকে মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে এবং রাজধানী গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।

 

জানা গেছে, ভোররাতে সিলেট নগরীর প্রায় সর্বত্র অনুভূত হয়। তবে ঘুমে থাকার কারণে অনেকেই টের পাননি। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৫ জানুয়ারি ২০২৬

ভোররাতে ভূমিকম্পে কাঁপল সিলেট, উৎপত্তিস্থল ভারতের আসাম

বিস্তারিত কমেন্টে