এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত time ago 1 hour
শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

সভাপতি প্রহলাদ চন্দ্র দেব, সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পী

 যুগভেরী ডেস্ক ::: আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে এডভোকেট প্রহলাদ চন্দ্র দেব, সাধারণ সম্পাদক পদে সুব্রত ধর বাপ্পী এবং কোষাধ্যক্ষ পদে শ্রী বিমল দেবনাথ নির্বাচিত হয়েছেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ধাম সংরক্ষণ কমিটির সভাপতি এডভোকেট প্রহলাদ চন্দ্র দেব এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেপাল কুমার দেব।

প্রথম অধিবেশনে অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দেব, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক শ্রী মানিক লাল দে, জগন্নাথপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নিশি কান্ত পাল, বিশ্বনাথ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ-সভাপতি রুপক কুমার দেব, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক শ্রী সিতেশ গোস্বামী।

আলোচনা সভা শেষে প্রথম অধিবেশনে বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মেম্বার রনজিত চন্দ্র ধর রন।
দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে এডভোকেট প্রহলাদ চন্দ্র দেব এবং সাধারণ সম্পাদক পদে সুব্রত ধর বাপ্পী-এর নাম প্রস্তাব করা হয়। উক্ত পদগুলোতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে তাঁদের বিজয়ী ঘোষণা করা হয়। পরবর্তীতে গঠিত ৭ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটির সিদ্ধান্তক্রমে কোষাধ্যক্ষ পদে শ্রী বিমল দেবনাথ-কে নির্বাচিত করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
28 July 2026

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

বিস্তারিত কমেন্টে