
যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য জননেতা খন্দকার আব্দুল মোক্তাদির। ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সচিব মোহাম্মদ জিয়াউর রহমান ও সিনিয়র শিক্ষক মো: মজির উদ্দিনের যৌথ সঞ্চালনায় MZ ২৫/০৭/২০২৬খ্রি. তারিখে নগরীর দি এইডেড হাইস্কুলে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক জনাব আবুল কাহের চৌধুরী শামীম, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব রেজাউল করিম লিটন, অর্থ সচিব জনাব আব্দুল আওয়াল মোল্লা, বাশিস কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব এ এইচ এম ইসরাইল আহমদ ও শরিফুল আলম, বাশিস সিলেট জেলা শাখার সভাপতি আহমদ আলী, ও সদস্য সচিব অধ্যক্ষ গোলাম রাব্বানী প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জামাল উদ্দীনকে সভাপতি ও দি এইডেড হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো: মজির উদ্দিনকে সদস্য সচিব করে ৪৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাউর রহমান,সহ-সভাপতিবৃন্দ হলেন- আল-আমিন জামেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন, হাজী মোহাম্মদ সফিক হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাইস্কুলের প্রধান শিক্ষকমো: ফিরোজ আহমদ, মিরাবাজার মডেল হাইস্কুলের প্রধান শিক্ষকপিয়ারা বেগম, ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকমো: দুলাল মিয়া, শাহজালাল উপশহর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকমাহমুদুল হাসান, রসময় হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক অসীম রঞ্জন তালুকদার, আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জিয়াউর রহমান, অতিরিক্ত সদস্য সচিবহযরত শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মাহবুবুল আলম, যুগ্ন সচিববৃন্দ হলেন- গোটাটিকর দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আব্দুর রউফ, শাহজালাল জামেয়া ইসলামীয়া স্কুল এণ্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল, কাজী জালাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম, নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ নেছার আহমদ, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক কবির আহমদ, অর্থ সচিব আম্বরখানা গার্লস স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষকমো: আবুল কালাম, দপ্তর সচিব শাহজালাল জামেয়া ইসলামীয়া স্কুল এণ্ড কলেজের সিনিয়র শিক্ষক মো: আব্দুর রশিদ, যুগ্ন দপ্তর সচিব মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকনোমান আহমদ, সাংগঠনিক সচিব পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাইস্কুলের সিনিয়র শিক্ষকমো: ইউসুফ মিয়া মিলন, যুগ্ন সাংগঠনিক সচিববৃন্দ হলেন- শাহজালাল উপশহর হাইস্কুলের সিনিয়র শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী, মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.বি.এম মুরাদ খাঁন, জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুল কাইয়ুম, কিশোরী মহন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ.বি.এম রিয়াদ খাঁন, সাংস্কৃতিক সচিব কিশোরী মহন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমিত্রা রাণী দত্ত, যুগ্ন সাংস্কৃতিক সচিব আম্বরখানা গার্লস স্কুল এণ্ড কলেজের সহকারী শিক্ষক টিপু সুলতান, প্রচার সচিব হাজী মোহাম্মদ সফিক হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো: আবুল হাসেম, যুগ্ন প্রচার সচিব শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমদ, শিক্ষা বিষয়ক সচিব হযরত শাহপরান (রহ.) উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জোয়াদ খাঁন, যুগ্ন শিক্ষা বিষয়ক সচিব আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব মানিক, সমাজ কল্যাণ সচিব আল-আমিন জামেয়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক কাজী আব্দুর রহমান, যুগ্ন সমাজ কল্যাণ সচিব পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকআব্দুর রহমান তালুকদার, গনসংযোগ সচিব কায়েস্তরাইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকমো: আব্দুল আজিজ, মহিলা বিষয়ক সচিব দি এইডেড হাইস্কুলের সিনিয়র শিক্ষকফাহমিদা আক্তার, প্রকাশনা সচিব পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালিয়ের সহকারী শিক্ষক মো: আহছানুজ্জামান, যুগ্ন প্রকাশনা সচিব কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমলেশ মিস্ত্রী, তথ্য সচিব হাজী আব্দুছ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহসানুল হক, যুগ্ন তথ্য সচিব রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাকী বেগম, আইন বিষয়ক সচিব সৈয়দ হাতিম আলী স্কুল এণ্ড কলেজের সিনিয়র শিক্ষক নুরূন নাহার চৌধুরী, যুগ্ন আইন বিষয়ক সচিব সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সচিব ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক প্রদীপ চন্দ্র দেবনাথ, যুগ্ন ক্রীড়া বিষয়ক সচিব হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মঞ্জলাল শর্মা।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন