এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটের কয়েকটি এলাকায় সোমবার গ্যাস থাকবে না

Daily Jugabheri
প্রকাশিত 04 January, Sunday, 2026
সিলেটের কয়েকটি এলাকায় সোমবার গ্যাস থাকবে না

যুগভেরী ডেস্ক ::: সোমবার সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরী সংস্কার কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। রবিবার (৪ জানুয়ারি) বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপমহা ব্যবস্থাপক মো. আব্দুল মুকিত।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত খাদিম ডিআরএস থেকে চামেলিবাগ, নূরপুর, মোহাম্মদপুর, পূরবী, আবাসিক এলাকা, ইসলামপুর, শ্যামলি আবাসিক এলাকা, টেক্সটাইল রোড, রাজপাড়া, মেজরটিলা, টিলাগড় পয়েন্ট, লামাপাড়া ও তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সম্ভব হবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কারিগরি কারণে কাজটি শেষ হওয়ার সময় কিছুটা বাড়তে বা কমতে পারে।

তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার আন্তরিক সহযোগীতা চেয়েছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
04 January 2026

সিলেটের কয়েকটি এলাকায় সোমবার গ্যাস থাকবে না

বিস্তারিত কমেন্টে