এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার আয়োজনে তারুণ্য মেলা সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত 28 December, Sunday, 2025
আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার আয়োজনে তারুণ্য মেলা সম্পন্ন

যুগভেরী ডেস্ক ::: পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের সহকারি পরিচালক আবুল মনসুর আসজাদ বলেছেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি প্রজন্মই পারে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে। তাই তরুণদের সঠিক দিকনির্দেশনা দেওয়া আজ সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের চিন্তা, কর্ম আর উদ্যোগের ওপরই নির্ভর করছে দেশের উন্নয়ন ও অগ্রগতি। মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তরুণদেরই এগিয়ে আসতে হবে। তিনি আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রান্তিক জনগোষ্ঠী ও চা বাগানের শিশু-কিশোরদের নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ ধরনের আয়োজন তরুণদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরি করবে।
তিনি রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় মালনীচড়া চা বাগানে আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার আয়োজনে “বদলে যাক আমার দেশ তারুণ্যের ছোঁয়ায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আরএইচস্টেপ ইয়থ এডভোকেট মাহফুজ আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার ইয়থ অফিসার ফিলিপ সমদ্দার, জুনিয়র ইয়থ অফিসার হামিদা আক্তার হিমু,
সার্বিক সহযোগিতায় ছিলেন, আরএইচস্টেপ মালনীচড়া চা বাগান সদস্য নিশু দাস, দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো আলোচনা সভা, সঙ্গীত, ধামাইল, কবিতা, নৃত্য, আবৃত্তি, নাটক। সঙ্গীত পরিচালনায় ছিলেন, গানের শিক্ষক অরুণ কান্তি তালুকদার, শিমুল দাস ও আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার দল। নৃত্য পরিচালনায় ছিলেন আঁচল, তৃমা এবং মালনীছড়া ও লাক্কাতুরা চা বাগানের কিশোরীবৃন্দ। আবৃত্তি করেন আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার খাদিজা আক্তার। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
28 December 2025

আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার আয়োজনে তারুণ্য মেলা সম্পন্ন

বিস্তারিত কমেন্টে