এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সাংবাদিক শাহআলম এর দাদির মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

Daily Jugabheri
প্রকাশিত 26 December, Friday, 2025
সাংবাদিক শাহআলম এর দাদির মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

গোয়াইনঘাট প্রতিনিধি ::: গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শাহ আলম আহমদের দাদি মোছা:সখিনা বেগম ইন্তেকাল করেছেন। গত বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার গুচ্ছগ্রামস্থ উনার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার রাত ১১ ঘটিকার সময় গুচ্ছগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক শাহআলম এর দাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
26 December 2025

সাংবাদিক শাহআলম এর দাদির মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

বিস্তারিত কমেন্টে