বিমানের ভেতরেই পরিবারের সাথে খোশগল্প করছেন তারেক রহমানকে। এসময় স্ত্রী জোবাইদা রহমান ও জাইমা রহমানও তার সাথে আড্ডায় মেতে উঠেছে।
সিলেটে বিমানটি অবতরণের পর পরই তারেক রহমান তার ভেরিফাই করা ফেসবুকে লিখেন ‘ অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে’। এসময় ছবিতে দেখা যায় তার সাথে স্ত্রী জোবাইদা রহমানকেও।
এর আগে দেশের আকাশে ঢোকার পর তারেক রহমান একটি ফেসবুক পোস্ট করেছেন। সেখানেই লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’