এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

তারেক রহমানকে স্বাগত জানিয়ে সিলেটের স্বেচ্ছাসেবকদল ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান

Daily Jugabheri
প্রকাশিত 25 December, Thursday, 2025
তারেক রহমানকে স্বাগত জানিয়ে সিলেটের স্বেচ্ছাসেবকদল ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান

যুগভেরী ডেস্ক ::: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খানের নেতৃত্বে অভিনন্দন জানিয়ে ঢাকার রাজপথে বিশাল ‘স্বাগত বিক্ষোভ মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন সিলেট স্বেচ্ছাসেবক দল। এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই বাংলাদেশের হারানো গণতন্ত্রের পূর্ণজাগরণ ঘটবে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বেই দেশে ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে সামনের দিকে এগিয়ে যাবে।” বক্তারা আরও বলেন, সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমাণে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে নবগঠিত যুক্তরাজ্য বিএনপির কমিটিতে সিলেটের দুই কৃতি সন্তান আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং খছরুজ্জামান খছরুকে সদস্য সচিব মনোনীত করায় তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, প্রবাসে বিএনপির এই নতুন নেতৃত্ব দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এবং প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিছিল ও সমাবেশে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীদের মুখে তারেক রহমানের আগমনী বার্তা ও বিভিন্ন দলীয় স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে ঢাকা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
25 December 2025

তারেক রহমানকে স্বাগত জানিয়ে সিলেটের স্বেচ্ছাসেবকদল ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান

বিস্তারিত কমেন্টে