এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সিটি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত 21 December, Sunday, 2025
৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সিটি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন

যুগভেরী ডেস্ক ::: সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে সিটি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় ৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সিটি মডেল স্কুলের নোয়াপাড়া ক্যাম্পাসে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার হল পরিদর্শন করেন সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান শরদিন্দু ভট্টাচার্য।
এসময় উপস্থিত ছিলেন দিশারী স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল প্রবাল কান্তি ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. আতিক আহমেদ, অ্যাডভোকেট কিবরিয়া আহমদ, অ্যাডভোকেট আজহার হোসেন প্রমুখ। এছাড়ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বরা হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, এ যেন শুধু পরীক্ষা নয়, জ্ঞানচর্চার এক পবিত্র যাত্রা। সিটি আদর্শ ফাউন্ডেশন আয়োজিত আজকের এই মেধাবৃত্তি পরীক্ষা তরুণ প্রজন্মকে উজ্জীবিত করবে আলোকিত ভবিষ্যতের পথে। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
21 December 2025

৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সিটি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন

বিস্তারিত কমেন্টে