এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট গোলাপগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

Daily Jugabheri
প্রকাশিত 18 December, Thursday, 2025
সিলেট গোলাপগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

যুগভেরী ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জে দুটি মটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের তেরমাইল নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলেই একজন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অন্যজন নিহত হন।

এছাড়াও আরও দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ (৪২), রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১)।

আহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের ফাজিল পুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (৩৫) ও জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (২০)।

হতাহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
18 December 2025

সিলেট গোলাপগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

বিস্তারিত কমেন্টে