সিলাম হযরত তৈয়ব (রহ:) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করছেন- প্রধান অতিথি বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।

দক্ষিণ সুরমার সিলাম বাদশাহী টিলাস্থ হযরত শাহ তৈয়ব (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সালমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি ও ম্যানেজিং কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বাবলি বেগম। বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক রেজভা খাতুন চৌধুরী, সালমা আক্তার, শুভ্রা রানী দেশমূখ্য,নুসরাত মাহবুব, মোসাম্মৎ সাদেকা বেগম প্রমুখ।-বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন