এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মহান বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত 16 December, Tuesday, 2025
মহান বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৬ ই ডিসেম্বর সকাল ১১ টায় অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে সার্জান খানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মুর্শেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন, জাহাঙ্গীর সেলিম,প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ সিলেটের সভাপতি ও তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবিদুর রহমান,কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপের) সাধারণ সম্পাদক মারজান আহমদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদোয়ান মনা।

এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অফিস সম্পাদক ফখর উদ্দিন, ত্রুীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক ফারুক আহমদ, কার্যকরী সদস্য সোহেল রানা, শাহীন আলম, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, কোষাধ্যক্ষ সোহেল আহমদ, অফিস ও পাঠাগার সম্পাদক ইমরান আহমদ, কার্যকরী সদস্য সাইদুল ইসলাম সাকিব, ,শাহিন আহমেদ রানা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
16 December 2025

মহান বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে