এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি

……………………………

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ‘অপারেশন ডেভিল হান্ট–২’ অভিযানে ২ জন আটক

Daily Jugabheri
প্রকাশিত ১৪ ডিসেম্বর, রবিবার, ২০২৫
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ‘অপারেশন ডেভিল হান্ট–২’ অভিযানে ২ জন আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট–২’-এর অংশ হিসেবে অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। তারা হলেন পুরান ভোলাগঞ্জ গ্রামের রইছ আলীর পুত্র শ্রমিকলীগ নেতা আব্বাস আলী (৫৫) ও একই গ্রামের হারুনুর রশীদের পুত্র ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ (২৫)
শনিবার ১৩ ডিসেম্বর গভীর রাতে নিজ
বসতবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খানের নেতৃত্ব ইন্সপেক্টর (তদন্ত) সুজন কর্মকারসহ সঙ্গিয়ফোর্স গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন । অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, অপরাধ দমনে থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন