এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

স্কাউটসের আঞ্চলিক কমিটির সদস্য হলেন সাংবাদিক দিপু সিদ্দিকী

Daily Jugabheri
প্রকাশিত 10 December, Wednesday, 2025
স্কাউটসের আঞ্চলিক কমিটির সদস্য হলেন সাংবাদিক দিপু সিদ্দিকী

যুগভেরী ডেস্ক ::: সাংবাদিক দিপু সিদ্দিকী বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের জনসংযোগ ও মার্কেটিং উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক নেতৃত্বের অনুমোদনের মাধ্যমে তাঁর এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।

দিপু সিদ্দিকী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তাঁর যোগদান স্কাউটসের জনসংযোগ ও প্রচার কার্যক্রমকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এমন দায়িত্ব পেয়ে দিপু সিদ্দিকী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “স্কাউটস মূলত মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণে তরুণদের উদ্বুদ্ধ করে। এই সংগঠনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাওয়ায় আমি গর্বিত। দায়িত্ব পালন করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল বিশ্বাস প্রকাশ করেছে যে নতুন উপকমিটির সদস্যরা সংগঠনের ইতিবাচক কর্মকাণ্ড আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
10 December 2025

স্কাউটসের আঞ্চলিক কমিটির সদস্য হলেন সাংবাদিক দিপু সিদ্দিকী

বিস্তারিত কমেন্টে