এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

বেগম জিয়ার সুস্থতা কামনায়-৯নং ওয়ার্ডের আওতাধীন নরসিংটিলা নাগরিক কমিটির উদ্যোগে দোয়া মাহফিল

Daily Jugabheri
প্রকাশিত 01 December, Monday, 2025
বেগম জিয়ার সুস্থতা কামনায়-৯নং ওয়ার্ডের আওতাধীন নরসিংটিলা নাগরিক কমিটির উদ্যোগে দোয়া মাহফিল

যুগভেরী ডেস্ক ::: বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় খতমে কোরআন ও দোয়া অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ডের আওতাধীন নরসিংটিলা নাগরিক কমিটির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১ ডিসেম্বর) সোমবার বাদ এশা নরসিংটিলা বাইতুন নূর জামেয়া মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও নেক হায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নরসিংটিলা নাগরিক কমিটির আহবায়ক ময়নুল ইসলাম চৌধুরী, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক রুবেল বকস, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য কামরুজ্জামান দিপু, ৯নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি সুফিয়ান আহমদ, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আহমদ খান জুনেদ, ক্রীড়া সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য ইসলাম উদ্দিন, নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন, সহ কোষাধক্ষ্য জামাল আহমদ, যুবদল নেতা সুমন আহমদ, তুহিন আহমদ, মাসুম আহমদ, আরও উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল কুদ্দুস, এডভোকেট মাসুক উদ্দিন শফিক, ময়নুল হক চুনু, আশিক মিয়া, ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
01 December 2025

বেগম জিয়ার সুস্থতা কামনায়-৯নং ওয়ার্ডের আওতাধীন নরসিংটিলা নাগরিক কমিটির উদ্যোগে দোয়া মাহফিল

বিস্তারিত কমেন্টে