এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

বেগম জিয়ার সুস্থতা কামনায় জুলাই যোদ্ধা সংসদ সিলেটের দোয়া মাহফিল

Daily Jugabheri
প্রকাশিত 01 December, Monday, 2025
বেগম জিয়ার সুস্থতা কামনায় জুলাই যোদ্ধা সংসদ সিলেটের দোয়া মাহফিল

যুগভেরী ডেস্ক ::: বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও আমাদের সহযোদ্ধা আলালের হার্টের অপারেশনের পর দ্রুত সুস্থতা কামনা করে জুলাই যোদ্ধা সংসদ, সিলেট জেলা শাখার উদ্যোগে এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আসর সিলেটের কুদরতউল্লাহ জামে মসজিদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, সহযোদ্ধা আলালের দ্রুত আরোগ্য এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আহবায়ক লিটন আহমদ, সদস্য সচিব নোমান আহমদ, সদস্য সুহেল আহমদ, ইকবাল হোসেন, সাহেল আহমদ, আব্দুল মানিক, সেজান মাহমুদ, মাহমুদুল হাসান, নুরউদ্দিন, সাজ্জাদ, জাকুয়ান, সালমান, ইমন, আমিনুল ইসলাম, মোস্তফা জামান রাফি, শামিম আহমদ, মাহবুব হোসাইন, হালিম, জাফর, আব্দুল মালিক, আব্দুল জলিল, শাহ আলম মুছা, আমিনুল ইসলাম, জবরুল ইসলাম, হান্নান গাজী, সজিব আহমদ, হোসেন, আব্দুর রউফ, রুবেল আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
01 December 2025

বেগম জিয়ার সুস্থতা কামনায় জুলাই যোদ্ধা সংসদ সিলেটের দোয়া মাহফিল

বিস্তারিত কমেন্টে