এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

……………………………

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতিকে গণসংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত ২৩ নভেম্বর, রবিবার, ২০২৫
ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতিকে গণসংবর্ধনা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
২৩শে নভেম্বর রবিবার বিকাল ২ টায় ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপ ও ভোলাগঞ্জ উদয়ন সংঘের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের কোষাধ্যক্ষ আব্দুস সালাম বাবুল।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন ধলাই সেতু রক্ষার আন্দোলন করায় প্রায় ২মাস অন্যায় ভাবে কারাভোগ করতে হয়েছে সাহাব উদ্দিনকে। এমন যদি হয় তাহলে ভবিষ্যতে ভালো কাজ করতে মানুষ নিরুৎসাহিত হবে।

এর আগে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে হাজারো জনতা তাকে মোটরসাইকেল শোডাউন দিয়ে সিলেট থেকে এগিয়ে নিয়ে আসে। ভোলাগঞ্জ উদয়ন সংঘের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এখলাছ আহমদের সূচিত স্বাগত বক্তব্যের মাধ্যমে এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি সাহাব উদ্দিন।

কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল সালাম বাবুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা হাজী আব্দুর রকিব, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের নির্বাহী সদস্য আখতারুজ্জামান নোমান, আহমদ শাহনেওয়াজ লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, বিএনপি নেতা তাজ উদ্দিন, সাইবুর রহমান, মুক্তিযোদ্ধা দলের ইউনিয়ন সভাপতি রতন মিয়া, সাবেক মেম্বার দুলা মিয়া, উপজলা যুবদলের সদস্য মানিক মিয়া প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন