এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট গোলাপগঞ্জ থেকে গুলিসহ দুটি বিদেশী এয়ারগান উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত 23 November, Sunday, 2025
সিলেট গোলাপগঞ্জ থেকে গুলিসহ দুটি বিদেশী এয়ারগান উদ্ধার

যুগভেরী ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জ থেকে গুলিসহ দুটি বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে।শনিবার (২২ নভেম্বর) রাত দেড়টার দিকে (শুক্রবার দিবাগত রাত) গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জের রনকেলি নুরুপাড়ার একটি ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। অস্ত্রের মধ্যে রয়েছে ৬০ রাউন্ড তাজাগুলি ও দুটি সচল বিদেশী এয়ারগান।

এ ব্যাপারে দুটি জিডি দায়ের করে অস্ত্র ও গুলিগুলো গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ পরবর্তীতে সিলেট বিভাগ এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে অভিযান চালিয়ে র‌্যাব-৯ ২৫টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
23 November 2025

সিলেট গোলাপগঞ্জ থেকে গুলিসহ দুটি বিদেশী এয়ারগান উদ্ধার

বিস্তারিত কমেন্টে