এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিটি আদর্শ ফাউন্ডেশন মেধা সংবর্ধনা সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত 23 November, Sunday, 2025
সিটি আদর্শ ফাউন্ডেশন মেধা সংবর্ধনা সম্পন্ন

যুগভেরী ডেস্ক ::: সিলেটের ৮নং ওয়ার্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি আদর্শ ফাউন্ডেশন মেধা সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সিটি মডেল স্কুলের নোয়াপাড়া ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক, শুভেচ্ছা ও শুভকামনার আলোকমালা।
সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক জনাব রোমান আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ রুহুল আমীন, সৈয়দ মোহাম্মদ আদনান, সহকারী শিক্ষক, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, সদর সিলেট এবং বিশিষ্ট ব্যবসায়ী রেন্টু কুমার দাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিটি আদর্শ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ঝলক চন্দ্র দাস, সিটি মডেল স্কুলের সহকারী শিক্ষক অঞ্জন রায় সঞ্জয়, লিংকন তালুকদার সহ অন্যান্য শিক্ষক শিকিক্ষাবৃন্দ এবং ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “শিক্ষাই পারে বদলে দিতে একটি ওয়ার্ডের ভাগ্য, একটি প্রজন্মের সকাল। এই সংবর্ধনা সেই বিশ্বাসেরই অংশ।” বক্তব্যের শেষদিকে তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “স্বপ্নকে ধরে রাখো, অধ্যবসায়কে সঙ্গী করো—তোমাদের আলোয়ই আলোকিত হবে আগামী দিনের সমাজ।”
সিটি আদর্শ ফাউন্ডেশনের সদস্য প্রান্ত দাশের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন সিটি আদর্শ ফাউন্ডেশনের সদস্য জিদান আহমেদ, পিংকি চন্দ, প্রিয়া দাস, অন্তরা রানী দাস, অপু আহমদ, জিহাদ আহমদ, সানি আহমদ, ঝিমি চন্দ, সুমি দাস, তামজিদ ইসলাম প্রমুখ।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ, অনুপ্রেরণা ও স্বপ্নপূরণের বার্তায় সমৃদ্ধ এ সংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
23 November 2025

সিটি আদর্শ ফাউন্ডেশন মেধা সংবর্ধনা সম্পন্ন

বিস্তারিত কমেন্টে