এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট- দিনে দুপুরে ছাত্রকে অপহরণের চেষ্টা

Daily Jugabheri
প্রকাশিত 18 November, Tuesday, 2025
সিলেট- দিনে দুপুরে ছাত্রকে অপহরণের চেষ্টা

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর নবাব রোডে দিনে দুপুরে এক ছাত্রকে অপহরণ ও প্রাইভেট কার ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে ৭/৮ জন অস্ত্রধারী ছিনতাইকারী এলজিইডি অফিসের সামনে এ ঘটনা ঘটায়। স্থানীয়দের প্রতিরোধের কারণে অস্ত্রধারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রের পিতা লালাদীঘির পারের ফাহিমুল ইসলাম বাদী হয়ে সন্ধ্যায় সিলেট কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে শেখ লাবীব বিন ফাহিম মদীনা মার্কেটের সাউতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদারাসা থেকে ফেরার পথে অস্ত্রধারীরা অপহরণ ও প্রাইভেট কার ছিনতাইয়ের চেষ্টা করে।

এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল যুবক গাড়ির গতিরোধ করে হামলা করে অপহরণের চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় ওই মাদ্রাসাছাত্রের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনকে বিবাদী করে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
18 November 2025

সিলেট- দিনে দুপুরে ছাত্রকে অপহরণের চেষ্টা

বিস্তারিত কমেন্টে