এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সিলেটে আনন্দ মিছিল

Daily Jugabheri
প্রকাশিত 17 November, Monday, 2025
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সিলেটে আনন্দ মিছিল

যুগভেরী ডেস্ক ::: গেল বছরের জুলাই আগস্টে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতচুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার খবরে সিলেটে আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা।
সোমবার (১৭ আগস্ট) বিকাল ৪টার দিকে মিছিলটি বের হয় চৌহাট্টাস্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।

জিন্দাবাজার পয়েন্ট ঘুরে আবারও চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে মিষ্টিও বিতরণ করা হয়েছে।মিছিলে ‘অ্যাকশন অ্যাকশন- ডায়রেট অ্যাকশন’,‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডায়রেট অ্যাকশন’ ‘খুনি লীগের বিরুদ্ধে- ডায়রেট অ্যাকশন’।

 

এসময় মিছিলকারীরা গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন। তারা জানান, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
17 November 2025

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সিলেটে আনন্দ মিছিল

বিস্তারিত কমেন্টে