এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট মহানগর জামায়াতের ১২নং ওয়ার্ড যুব বিভাগের মতবিনিময় সভা

Daily Jugabheri
প্রকাশিত 09 November, Sunday, 2025
সিলেট মহানগর জামায়াতের ১২নং ওয়ার্ড যুব বিভাগের মতবিনিময় সভা

যুগভেরী ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপিরষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র ও যুবকরাই অগ্রণী ভুমিকা পালন করেছে। তাদের নেতৃত্বেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। জামায়াত তরুণ ও যুবকদেরকে রাষ্ট্র পরিচালনার উপযোগী করে গড়ে তুলতে চায়। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে আগামী নির্বাচনে যুবকদেরকে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিতে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, তথ্য প্রযুক্তির প্রসারের যুগে যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধ কঠিন হয়ে পড়েছে। ইসলামী আন্দোলনে শামিল হলে যুবকরা নৈতিকতার শক্তিতে বলীয়ান হতে পারে। তারা নতুন দিশা পেতে পারে। জামায়াত সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে। যুবকদেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে চায়। তাই আগামীতে ক্ষমতার পরিবর্তনে যুবকদেরকে ভেবে চিন্তে তাদের মতামত প্রদান করতে হবে। কারণ মানুষ পরিবর্তন চায়।

তিনি শুক্রবার (৭ নভেম্বর) রাতে সিলেট মহানগর জামায়াতের ১২নং ওয়ার্ড যুব বিভাগ আয়োজিত যুবকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ১২নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি রায়হান আহমদের সভাপতি ও সেক্রেটারী তানভীর আহমদের পরিচালনায় শেখঘাট জামে মসজিদ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, মহানগর জামাত নেতা মাওলানা আব্দুল মুকিত, মহানগর যুব বিভাগ সেক্রেটারি পারভেজ আহমদ, মহানগর ব্যবসায়ী ফোরাম সেক্রেটারী মোঃ নুরুল আলম ও শেখঘাট পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মু. ফখর উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ১২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ ফয়েজুল ইসলাম, আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম, ১২নং ওয়ার্ড ছাত্রশিবির সভাপতি বেলাল হোসেন, শ্রমিক নেতা শামীম আহমদ, জামায়াত নেতা আব্দুল মালিক, যুব নেতা ফয়সল আহমদ রাফি, ফয়েজ আহমদ, রাসেল আহমদ পাপলু ও আরাফত রহমান মিহির প্রমূখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
09 November 2025

সিলেট মহানগর জামায়াতের ১২নং ওয়ার্ড যুব বিভাগের মতবিনিময় সভা

বিস্তারিত কমেন্টে