এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

কোম্পানীগঞ্জে লীজ বহির্ভূত জায়গা থেকে বালু পরিবহনের দায়ে ১৩০টি বারকি নৌকা ধ্বংস

Daily Jugabheri
প্রকাশিত 04 November, Tuesday, 2025
কোম্পানীগঞ্জে লীজ বহির্ভূত জায়গা থেকে বালু পরিবহনের দায়ে ১৩০টি বারকি নৌকা ধ্বংস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে লীজ বহির্ভুত জায়গা থেকে অবৈধ বালু পরিবহনের দায়ে ১৩০ টি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গত দু _সপ্তাহ ধরে বারকি নৌকা দিয়ে ধলাই সেতু, রোপওয়ে বাংকার ও নদীর পাড় ধ্বংস করে বালু উত্তোলন করে কিছু দুষ্কৃতকারীরা। এসব নৌকা দিয়ে তারা বালু পরিবহন করে নদীর পাড়ের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নদী ও নদীর পাড়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করেছে। অভিযানে বালু ভর্তি প্রায় ১৩০ টি নৌকা মাঝ নদীতে ধ্বংস করে ডুবিয়ে দেওয়া হয়েছে।সন্ধ্যায়

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
04 November 2025

কোম্পানীগঞ্জে লীজ বহির্ভূত জায়গা থেকে বালু পরিবহনের দায়ে ১৩০টি বারকি নৌকা ধ্বংস

বিস্তারিত কমেন্টে