এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা

Daily Jugabheri
প্রকাশিত 03 November, Monday, 2025
২৩৭ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা

যুগভেরী ডেস্ক ::: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। আজ বিকেলে রাজধানীর গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করছেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়া দুটি আসন থেকে প্রার্থী হবেন। তিনি দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন বলে জানান মির্জা ফখরুল।

এছাড়া সিলেটের ৪ টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট-২ তাহসীনা রুশদীর লুনা
সিলেট-৩ এমএ মালিক, সিলেট-৬ এমরান আহমদ চৌধুরী।

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে কায়সার আহমদ, সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন।

মৌলভীবাজার-১ নাসের রহমান, মৌলভীবাজার-৩ নাসের রহমান, মৌলভীবাজার-৪ মুজিবুর রহমান

হবিগঞ্জ-২ সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ জিকে গউছ, হবিগঞ্জ-৪ এসএম ফয়সল

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
03 November 2025

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা

বিস্তারিত কমেন্টে