এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি-মিফতাহ্ সিদ্দিকী

Daily Jugabheri
প্রকাশিত 20 October, Monday, 2025
তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি-মিফতাহ্ সিদ্দিকী

গোয়াইনঘাট প্রতিনিধি ::: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, “সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কেবল রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয়, এটি একটি টেকসই, পরিবেশবান্ধব ও জনমুখী উন্নয়ন পরিকল্পনা। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি অঞ্চল নিজের সম্পদ ও সামর্থ্য অনুযায়ী বিকশিত হবে, জনগণের জীবনমান উন্নত হবে এবং প্রকৃতি ও মানুষের মধ্যে ভারসাম্য রক্ষা পাবে।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের আত্মনির্ভরশীল উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন। এখন তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ গঠনের সঠিক দিকনির্দেশনা মিলছে।”

জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, “পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় এই অঞ্চল দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফলে কর্মসংস্থান বাড়বে, স্থানীয় অর্থনীতি গতিশীল হবে।”

সোমবার (২০ অক্টোবর) বিকেল গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনারে অনুষ্ঠিত এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমেদ হুমায়ুন জামাল এবং পরিচালনা করেন মিনহাজ শামছির।

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন—সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতাহ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম.এ হক, সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসাইন।

উল্লেখ্য, কর্মসূচিতে গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকসংখ্যক অংশগ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
20 October 2025

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি-মিফতাহ্ সিদ্দিকী

বিস্তারিত কমেন্টে