এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

জুলাই সনদ স্বাক্ষর আজ, সবাইকে সাক্ষী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

Daily Jugabheri
প্রকাশিত 17 October, Friday, 2025
জুলাই সনদ স্বাক্ষর আজ, সবাইকে সাক্ষী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

যুগভেরী ডেস্ক ::: ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের সকল টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘প্রতিটি বাংলাদেশি— আপনি যেখানেই থাকুন না কেন, বাড়িতে কিংবা ভ্রমণে, দোকানে, কারখানায়, কর্মস্থলে, ফসলের মাঠে কিংবা খেলার মাঠে— এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখাতে চাই— আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও, আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়িয়ে আছি। এখন সময় একসাথে উদযাপন করার, ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে নতুন শক্তি অর্জনের।’

সরকারি সূত্র জানায়, জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
17 October 2025

জুলাই সনদ স্বাক্ষর আজ, সবাইকে সাক্ষী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বিস্তারিত কমেন্টে