এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

বিয়ানীবাজার লাউতা নন্দিরফুলে বিএনপির উঠান বৈঠক

Daily Jugabheri
প্রকাশিত 26 September, Friday, 2025
বিয়ানীবাজার লাউতা নন্দিরফুলে বিএনপির উঠান বৈঠক

যুগভেরী ডেস্ক ::: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারীতে যথাসময়েই জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নিয়ে কোন ষড়যন্ত্রই সফল হবেনা। শীঘ্রই আমাদের প্রিয় নেতা তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। জননেতা তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে। আগামীতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃনমূল বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, অবহেলিত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করতে চাই। আমি কুশিয়ারা পাড়ের সন্তান। এই এলাকার প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আপনাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। আপনাদের ভালোবাসা আমাকে সামনে এগিয়ে নিতে প্রেরণা জোগাচ্ছে।

তিনি বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের নন্দিরফুল গ্রামে বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উঠান বৈঠকে উপজেলা, লাউতা ইউনিয়ন ও নন্দিরপুল এলাকার বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা মজির উদ্দিন মরাইয়ের সভাপতিত্বে, লাউতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ও ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিেেসব উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, বিয়ানীবাজার উপজেলা কৃষকদলের আহবায়ক আলতাফ হোসেন, উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মাহতাব উদ্দিন রুবেল ও লাউতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুবের আহমদ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
26 September 2025

বিয়ানীবাজার লাউতা নন্দিরফুলে বিএনপির উঠান বৈঠক

বিস্তারিত কমেন্টে