এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সড়কের বাজার ইউনাইটেড কলেজের নবীন বরণ সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত 17 September, Wednesday, 2025
সড়কের বাজার ইউনাইটেড কলেজের নবীন বরণ সম্পন্ন

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিমে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানকে শুধু শিক্ষা কেন্দ্র হিসেবে নয় চরিত্র গঠনের ক্ষেত্র হিসেবেও গ্রহণ করতে হবে। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন প্রতিষ্ঠানের ঐতিহ্য ও গৌরব রক্ষার দায়িত্ব এখন তোমাদের কাধে। প্রতিষ্ঠান ও শিক্ষকদের সম্মান করবে, জ্ঞানার্জনের প্রতি নিষ্ঠাবান থাকবে এবং নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সবসময় সচেতন থাকবে। মনে রেখো, শিক্ষা শুধু বইয়ের পৃষ্ঠা গলিয়ে জানা কোনো বিষয় নয়, বরং এটি একটি সার্বিক জীবনধারা , যা তোমাদের ভবিষ্যৎকে গড়ে তুলবে।আমরা সিনিয়ররা তোমাদের পাশে আছি, যেকোনো সমস্যায় আমরা তোমাদের সহযোগিতা করতে প্রস্তুত। আমাদের অভিজ্ঞতা তোমাদের চলার পথকে সহজ করে তুলবে বলে আমরা বিশ্বাস করি। তোমাদের প্রতি আমার শেষ কথাটি হলো সবসময় ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাও। সৎপথে থেকে কঠোর পরিশ্রম করো, নিষ্ঠার সঙ্গে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো।তোমাদের আগামীর যাত্রা হোক সাফল্যমন্ডিত, তোমাদের প্রতিটি পদক্ষেপে আসুক অর্জন ও সমৃদ্ধি।
তিনি ১৭ সেপ্টেম্বর, বুধবার কানাইঘাট উপজেলার সড়কের বাজার ইউনাইটেড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সড়কের বাজার ইউনাইটেড কলেজের প্রিন্সিপাল ময়নুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ইসলামের ইতিহাসের প্রভাষক মাওলানা অলিউর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের সাবেক সভাপতি মারুফ আহমদ, শাহবাগ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা বশির আহমদ, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক, উপজেলা যুব বিভাগ সভাপতি মাওলানা মামুনুর রশিদ সহ প্রমূখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
17 September 2025

সড়কের বাজার ইউনাইটেড কলেজের নবীন বরণ সম্পন্ন

বিস্তারিত কমেন্টে