এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটের ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের ২ জনের কারাদণ্ড

Daily Jugabheri
প্রকাশিত 06 September, Saturday, 2025
সিলেটের ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের ২ জনের কারাদণ্ড

যুগভেরী ডেস্ক ::: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখের নেতৃত্বে পুলিশের অভিযানিক দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন, উপজেলার রুস্তমপুর গ্রামের মৃত কুটি মিয়া’র পুত্র মো. আজিম উদ্দিন (২০) ও নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজির গ্রামের আব্দুল বারিকের পুত্র আলাল মিয়া (২৫)।

এদিন পৃথক আরেক অভিযানে উপজেলার মোস্তফা নগর গ্রামের মৃত জব্বার মিয়ার পুত্র মোহাম্মদ আজিজ ওরফে আজিদ মিয়া (৫৯)। তিনি অবৈধভাবে বালুপাথর উত্তোলনের দায়ে এজাহার নামিয় আসামি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যম ২জনকে ৩মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

তিনি আরও বলেন, লিজ বহির্ভূত এলাকা ও ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
06 September 2025

সিলেটের ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের ২ জনের কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে