এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

ভোটারদের ভোগান্তি কমাতে ‘এনআইডি’ নিয়ে যে সুখবর দিল ইসি

Daily Jugabheri
প্রকাশিত ০৫ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৫
ভোটারদের ভোগান্তি কমাতে ‘এনআইডি’ নিয়ে যে সুখবর দিল ইসি

যুগভেরী ডেস্ক ::: নাগরিকদের ভোগান্তি কমাতে এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। বাধ্যতামূলক এ প্রক্রিয়া তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এনআইডি সেবা আরও সহজ করার জন্য নানা পরিকল্পনা রয়েছে আমাদের।’

হুমায়ুন কবীর জানান, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে নয় লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি।

ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ছয় কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন