এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোয়াইনঘাটে সীমান্তে ১ কোটি ৩৬ লক্ষ টাকার চোরাচালান আটক

Daily Jugabheri
প্রকাশিত 04 September, Thursday, 2025
গোয়াইনঘাটে সীমান্তে ১ কোটি ৩৬ লক্ষ টাকার চোরাচালান আটক

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১ কোটি ৩৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা।

গতকাল বুধবার ০৪(সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন উপজেলার বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম ও ডিবির হাওর বিওপির সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, সানগ্লাস, গরু, চকলেট, পুডিং পাউডার, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, চা-পাতা, এবং চিনি বাংলাদেশী শিং মাছ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১,৩৬,২৭,৫৮০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক ঘটনার তথ্য নিশ্চিত বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয় । আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
04 September 2025

গোয়াইনঘাটে সীমান্তে ১ কোটি ৩৬ লক্ষ টাকার চোরাচালান আটক

বিস্তারিত কমেন্টে