এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ

Daily Jugabheri
প্রকাশিত 04 September, Thursday, 2025
এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ

যুগভেরী ডেস্ক ::: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ একীভূত করে একক মন্ত্রণালয় হিসেবে পুনর্গঠন করেছে সরকার। বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস ১৯৯৬’ এর প্রদত্ত ক্ষমতাবলে জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগকে একীভূত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নামে পুনর্গঠন করা হয়েছে।

নতুন এই কাঠামোর মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও সমন্বিত ও দ্রুততর হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
04 September 2025

এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ

বিস্তারিত কমেন্টে